আরএন স্পিনিংয়ের বিরুদ্ধে মামলা করলো এসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
বুধবার বিকেলে মতিঝিল থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়।
নিয়ন্ত্রক সংস্থা এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, রাইট ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতার জের ধরে আরএন স্পিনিং মিলস লিমিটেডের সব পরিচালক ও কোম্পানি সচিবের বিরুদ্ধে এসইসির পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে এসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, তদন্ত কমিটির কাছে আরএন স্পিনিং মিলসের দাখিল করা কিছু কাগজপত্র জাল হওয়ায় ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
