শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজে নতুন চেয়ারম্যান
শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এসজেআইবিএসএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা আনোয়ার হোসেন খান।
সম্প্রতি কোম্পানির ৪০তম সভায় তিনি সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন বলে আর্থিক প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একই সভায় কোম্পানির ভাইস-চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন মো. সানাউল্লাহ সাহিদ। নতুন ভাইস চেয়ারম্যান হন মো. আব্দুল বারেক।
