২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেটে সঙ্গী হলো প্রাণ আপ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল কোমল পানীয় (বেভারেজ পার্টনার) হলো প্রাণ আপ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 10:33 PM

Updated : 12 Apr 2022, 02:55 AM

বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাণ বেভারেজ লিমিটেড আগামী দুই বছর বিসিবির বিভিন্ন আয়োজনে কোমল পানীয় প্রাণ আপ সরবরাহ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির মার্কেটিং ডিরেক্টর কাজী ইনাম আহমেদ, প্রাণ বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা আনিসুর রহমানসহ প্রমুখ।

আনিসুর রহমান জানান, ক্রিকেটের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আমরা বিভিন্ন খেলায় সম্পৃক্ত থাকার চেষ্টা করব।