২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলফি তুলে আইফোন জেতার সুযোগ

অনলাইন টিকেট প্ল‌্যাটফর্ম বিডিটিকেটস ডটকম আয়োজিত ঈদ সেলফি প্রতিযোগিতা চলছে, যাতে অংশ নিয়ে সুযোগ রয়েছে ‘আইফোন সিক্সএস’ জেতার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2016, 06:14 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

বিডিটিকেটস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঈদুল আজহার ছুটিতে বিডিটিকেটটস ডটকম থেকে বাস, লঞ্চ অথবা সিনেমার টিকেট কিনে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। এত দশজন বিজয়ীর প্রত্যেকে পাবেন একটি করে আইফোন সিক্সএস হ্যান্ডসেট।

সামাজিক যোগোযোগ মাধ্যম ফেসবুকে এই সেলফি প্রতিযোগিতা নিয়ে রয়েছে নানা কার্যক্রম।

বাস অথবা লঞ্চের টিকেট কিনলে গ্রাহককে সেই যাত্রার একটি আকর্ষনীয় সেলফি তুলে বিডিটিকেটস-এর ফেসবুক পেইজে (facebook/bdtickets) পোস্ট করতে হবে।

আর সিনেমার টিকেট কিনলে গ্রাহককে সিনেমার পোস্টার অথবা সিনেমা হলের সামনে একা অথবা যাদের সঙ্গে সিনেমাটি উপভোগ করবেন, তাদের নিয়ে সেলফি তুলে একইভাবে পোস্ট করতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে সেলফির সঙ্গে #bdtickets #ticket2iphone6s হ্যাশট্যাগসহ একটি কমেন্ট লিখতে হবে।

এরপর গ্রাহককে সেই সেলফিটি বন্ধুদের ট্যাগ করে তাদেরকে রিঅ্যাক্ট, কমেন্ট এবং শেয়ার করার জন্য ইনভাইট করতে হবে। পোস্টটিতে ফেসবুক ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে প্রতিযোগিতায় গ্রাহকের মোট স্কোর গণনা করা হবে।

প্রতিটি রিঅ্যাকশনের জন্য ৫, কমেন্টের জন্য ১০, কোনো বন্ধুকে ট্যাগ করার জন্য ১৫ এবং পোস্টটির প্রতিবার শেয়ারে ২০ পয়েন্ট যোগ হবে।

১৮ সেপ্টেম্বর প্রতিযোগিতা শেষে মোট স্কোর গণনা করা হবে। সেখান থেকেই পাওয়া যাবে সর্বোচ্চ স্কোর করা ১০ জনকে, যারা পাবেন একটি করে আইফোন সিক্সএস হ‌্যান্ডসেট।