২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিস্তিতে এয়ার এশিয়ার টিকেট পাবেন ইবিএল কার্ডধারীরা

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ডধারীরা এয়ার এশিয়ার বিমান টিকেট ও হলিডে প্যাকেজ মূল্য ৩ থেকে ১২টি সুদবিহীন মাসিক কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 11:01 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

এয়ার এশিয়ার সঙ্গে এ নিয়ে সম্প্রতি একটি চুক্তি হয়েছে বলে ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইবিএলের ভোক্তা ব্যাংকিং বিভাগ প্রধান নাজিম আনোয়ার চৌধুরী ও এয়ার এশিয়া জিএসএ-টোটাল এয়ার সার্ভিসেসের পরিচালক ও প্রধান নির্বাহী মোরশেদুল আলম চাকলাদার ঢাকায় জিপ (জিরো পার্সেন্ট ইন্সটলমেন্ট প্ল্যান) চুক্তিতে করেন।