ঢাকায় কমিউনিকেশন সামিট উদযাপিত
‘উদ্ভাবনী ধারণার শক্তিকে উদযাপন’ প্রতিপাদ্য নিয়ে কমিউনিকেশন সামিটের ষষ্ঠ আসর উদযাপিত হয়েছে।
শনিবার ঢাকার লা মেরিডিয়ানে দিনব্যাপী হয়ে যাওয়া এই আয়োজনের উদ্যোক্তা বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।
সামিটে সৃজনশীলতা ও এর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩৫০ জন পেশাজীবীর উপস্থিতিতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত পাঁচ ব্যক্তি তাদের বক্তব্য উপস্থাপন করেন।
এরা হলেন- গুগল বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি হেড ফজল আশফাক, বাণিজ্য সৃষ্টিশীলতা এবং পরিবর্ত ও বৈশ্বিক বাণিজ্য বিষয়ক লেখক ফ্রেডরিখ হ্যারেন, গ্রে গ্রুপ এশিয়া প্যাসিফিক এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা নির্ভি কাসিং, ইউনিলিভারের এশিয়া মধ্যপ্রাচ্য ও তুরস্কের হোমকেয়ার রিজিওনাল ইনটিগ্রেটেড ব্র্যান্ড-কমিউনিকেশনস ও মার্কেট ডেভেলপমেন্টের সাবেক পরিচালক ভারত আভালানি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনের প্রেসিডেন্ট কৌশিক রায়।
সারা দিনব্যাপী সেশনে বক্তারা প্রত্যেকেই সৃজনশীলতা ও বৈজ্ঞানিক যোগাযোগের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।
সামিটের সহযোগী ও মিডিয়া পার্টনার হিসেবে ছিল ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও কান্সলায়ন্স।
এছাড়া অন্যান্য খাতে সহযোগী হিসেবে ছিল লা মেরিডিয়ান ঢাকা, রোরিং লায়ন্স, গাজী টিভি ও মাস্টহেডপিআর।
