সিন্দাবাদ ডটকমে কাঁচাবাজারের পণ্যও
অফিসের জন্য প্রয়োজনীয় সব জিনিসের পাশাপাশি কাঁচাবাজারের পণ্যও এবার সিন্দাবাদ ডট কমে যাবে।
সম্প্রতি চালডাল ডটকম ও সিন্দাবাদ ডট কমের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চালডাল ডটকমের ব্যবস্থাপনা পরিচালক জিয়া আশরাফ এবং সিন্দাবাদ ডটকমের সিইও ও সহপ্রতিষ্ঠাতা জীশান কিংশুক হক ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এক জায়গায় সব ব্যবসায়িক কেনাকাটা সেরে ফেলার মতো একটি প্ল্যাটফর্ম অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নেই। সিন্দাবাদ ডটকমে সেটা দেওয়া হবে।
“ক্রেতারা সেই সাথে অফিসে বিভিন্ন গ্রোসারি আইটেমও চেয়ে থাকেন, সেগুলোর সুবিধা দেবার জন্যেই চালডাল ডটকম-এর সাথে এই চুক্তি।”
