২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে কেনা যাবে রানার-এর পণ‌্য

গ্রাহকদের অনলাইনে কেনাকাটার সুবিধা দিতে ফস্টার পেমেন্টসের চুক্তি করেছে রানার অটোমোবাইলস্ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2016, 05:41 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

শনিবার এই চুক্তি হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রানার।

চুক্তির আওতায় রানার অটোমোবাইলস লিমিটেড তার সকল মোটরসাইকেল ও স্পেয়ার পার্টস ফস্টার পেমেন্টসের অনলাইনের গেটওয়ের মাধ্যমে তার ক্রেতার কাছে দ্রুত পৌঁছে দেবে।

এখন থেকে ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেতারা রানার মোটরসাইকেল কিনতে পারবেন।

রাজধানীর তেজগাঁওয়ে রানার গ্রুপের কার্যালয়ে ওই অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও ফস্টার পেমেন্টসের ব্যবস্থপনা পরিচালক জামান বাহাদুর খান।