রবি-দৃষ্টি বিতর্ক: চ্যাম্পিয়ন চট্টগ্রামের ইস্পাহানী পাবলিক স্কুল
চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটির ৫৮টি স্কুলের অংশগ্রহণে চট্টগ্রামে রবি-দৃষ্টি বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নগরীর ইস্পাহানী পাবলিক স্কুল।
মোবাইল ফোন অপারেটর রবির পৃষ্ঠপোষকতা সম্প্রতি চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে দৃষ্টি চট্টগ্রাম, যা ১০ বছর ধরে চলে আসছে।
বৃহস্পতিবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ প্রতিযোগিতায় রানার্স-আপ হয় সিলভার বেলস গার্লস হাই স্কুল এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় স্কুলটির বির্তাকিক ফারদিন মুসফিরাদ জাইমা।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ ওয়াশিকা আয়েশা খান বলেন, “সমৃদ্ধ আগামীর জন্য তরুণ প্রজন্মকে অবশ্যই যুক্তি দিয়ে চিন্তা করতে হবে। আর ‘দৃষ্টি’ তরুণ প্রজন্মকে যুক্তিবাদী করার চেষ্টা করছে। একজন যুক্তিবাদী তরুণকে সহজে ভুল পথে নেয়া যায় না।”
বিশেষ অতিথির বক্তব্যে রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ বলেন, “সুযোগ্য নেতা হতে হলে ভালো বলতে জানতে হবে এবং একই সাথে সুচিন্তার অধিকারি হতে হবে। নেতৃত্ব তৈরির কারখানা ‘দৃষ্টি’র ইতিবাচক সামাজিক পরিবর্তনের সহযাত্রী হতে পেরে রবি গর্বিত। ভবিষ্যতেও রবির এ ধরনের সহযোগিতা অব্যহত থাকবে।”
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে বির্তক প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন রবির ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ ও সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান।
