২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাং ও গ্রামীণফোন নিয়ে এলো গ্যালাক্সি নোট ৭

দেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে দেশের বাজারে গ্যালাক্সি নোট সেভেন নিয়ে এলো স্যামসাং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2016, 10:13 PM

Updated : 12 Apr 2022, 02:47 AM

বুধবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জিপি হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে ফোনটির উন্মোচন করা হয়।

গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এই হ্যান্ডসেটটি উন্মোচন করেন।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার শরিফুল ইসলাম, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, গ্রামীণফোনের হেড অব আইওটি, এম৪ডি ও ডিভাইস রাভিন্দার পারাশার, হেড অব মার্কেটিং সোলায়মান আলম ও হেড অব ডিভাইস সরদার শওকত আলী।

এ সময় ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব এবং এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দীন আলমগীরও উপস্থিত ছিলেন। 

সম্পূর্ণরূপে পানি প্রতিরোধক নতুন গ্যালাক্সি নোট ৭ এর সাথে আছে অ্যাডভান্সড এস পেন (আইপি৬৮)। এস পেনটিতে রয়েছে ক্ষুদ্রাতিক্ষুদ্র ০.৭ মিলিমিটার টিপ ও আগের চেয়েও উন্নত প্রেসার সেনসিটিভিটি। 

গ্যালাক্সি এস ৭ এ থাকছে ৫ দশমিক ৭ ইঞ্চির কার্ভড (বাঁকানো) কিউএইচডি সুপার অ্যামোলেড স্ক্রিন।

এছাড়াও ফোনটিতে থাকছে ৬৪ জিবি ইন্টার্নাল মেমোরি। আর এক্সটার্নাল মেমোরির জন্য ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটিতে রয়েছে ৩,৫০০ এমএএইচ ব্যাটারি।

আগ্রহী ক্রেতারা ফোনটি অগ্রিম বুকিং দিতে পারেন। ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৯০০ টাকা। গ্রামীণফোন স্টার গ্রাহকরা আকর্ষণীয় অফার হিসেবে বিনামূল্যে পাবেন ৭ জিবি ইন্টারনেট ডাটা।

এছাড়াও ৫০০ টাকায় কিনতে পারবেন ৭ জিবি ইন্টারনেট ডাটা ও ১০০টি এসএমএস।  গ্রাহকরা ১২ মাসে ১২ বার এ অফারটি নিতে পারবেন। আর স্টার গ্রাহকরা উপভোগ করতে পারবেন সুদমুক্ত ৩৬ মাসের মাসিক কিস্তির সুবিধা।

গ্রাহকরা আগামী ১ সেপ্টেম্বর থেকে www.prebooknote7.com  অথবা www.grameenphone.com/shop/preorder এ ওয়েবসাইট থেকে ফোনটি অগ্রিম বুকিং দিতে পারবেন বলে জানায় গ্রামীণফোন।