২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ব্যাংকে নির্বাহী কমিটির সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2016, 07:20 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ সাহিদ।

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও হারুন মিয়া, নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা ও খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ এবং এম আখতার হোসেন উপস্থিত ছিলেন।