প্রতিমন্ত্রী তারানার সঙ্গে র্যাংকস টেলিকম কর্মকর্তাদের সাক্ষাৎ
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে র্যাংকস টেলিকম লিমিটেডের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার র্যাংকস টেলিকম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৭ অগাস্ট র্যাংকস টেলিকমের চিফ এক্সিকিউটিভ অফিসার এস এম আশিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
এ সময় র্যাংকস টেলিকম এবং বাংলাদেশ টেলিযোগাযোগ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
মতবিনিময়ে র্যাংকস টেলিকম লিমিটেডের পক্ষ থেকে চিফ টেকনোলজি অফিসার খন্দকার তাসফিন আলম, হেড অফ বিজনেস মাহবুবুল আমিন, হেড অফ অ্যাডমিন গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
