২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ্জালাল ব্যাংকে শরীয়াহ্ কমিটির সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 08:47 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ৪৭তম সভা অনুষ্ঠিত হয় বলে প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল হালীম বুখারীর সভাপতিত্বে এই সভায় শরীয়াহ্ নীতিমালার আলোকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ সম্পর্কিত বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এছাড়া ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডে শরীয়াহ্ পরিপালনের লক্ষ্যে ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ের জন্য পাঁচ বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক আব্দুল হালিম ও খন্দকার শাকিব আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোশাররফ হোসেন, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা ইউসুফ আবদুল মজিদ, মুফতি শাহেদ রহমানী, জনাব এম কামালউদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, কর্পোরেট বিভাগের প্রধান মঞ্জুরুল আলম চৌধুরী, আর্থিক প্রশাসন বিভাগের প্রধান (সিএফও) জাফর ছাদেক এবং ব্যাংকের মুরাক্বিব ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।