২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপিয়ান কনজ্যুমার স্মার্টফোন অ্যাওয়ার্ড পেল ‘হুয়াওয়ে পি-৯’

‘ইউরোপিয়ান কনজ্যুমার স্মার্টফোন ২০১৬-১৭’ অ্যাওয়ার্ড পেয়েছে স্মার্টফোন ‘হুয়াওয়ে পি-৯’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 01:23 AM

Updated : 12 Apr 2022, 02:41 AM

ইউরোপিয়ান ইমেজ অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশন (ইআইএসএ) এই পুরস্কার দিয়েছে বলে মঙ্গলবার হুয়াওয়ে বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ডিভাইসে সেরা মান ও দৃষ্টি-নন্দন ডিজাইন বজায় রাখায় টানা চতুর্থবারের মতো এই পুরস্কারে পেয়েছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ’র প্রধান বিপণন কর্মকর্তা গ্লোরি ঝ্যাং-এর উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “টানা চতুর্থবার ইআইএসএ অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমরা গর্বিত। ব্যবহারকারীদের স্মার্টফোনের ক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অভিজ্ঞতা প্রদানে আমরা যে সফল হয়েছি সেটার প্রতিদান হিসেবে আমরা এ সন্মানে ভূষিত হয়েছি।

৪৭,৯৯০ টাকায় তিন জিবি র‌্যাম ও ৩২ জিবি রম সংস্করণের এই হ্যান্ডসেটটি বসুন্ধরা সিটি ও যমুনা পার্কের হুয়াওয়ে এক্সপেরিয়েন্স স্টোরসহ ও সারা দেশের অন্যান্য ব্র্যান্ডশপগুলোত পাওয়া যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।