২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিএলের সঙ্গে থারোকেয়ারের চুক্তি

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ডধারীদের চিকিৎসা সেবার জন্য নতুন অফার এনেছে ব্যাংকটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 09:17 PM

Updated : 20 Aug 2022, 01:26 PM

এক বিজ্ঞপ্তিতে ইবিএল জানিয়েছে, দেশের প্রথম অটোমেটেড ল্যাবরেটরি থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন মেডিকেল পরীক্ষার উপর ২৫ শতাংশ এবং হোম কালেকশন সেবার জন্য ৫০ শতাংশ মূল্যছাড়ের সুবিধা পাবেন ইবিএল কার্ডধারীরা।

রোববার এ বিষয়ে একটি চুক্তি করেন ইবিএল ভোক্তা ব্যাংকিং বিভাগ প্রধান নাজিম আনোয়ার চৌধুরী এবং থাইরো কেয়ার এর পরিচালক (বিপনন) শাহনাজ হুমায়ুন।