প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আইএফআইসি ব্যাংকের অনুদান
বন্যা দুর্গতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৫ লাখ টাকা অনুদান দিয়েছে আইএফআইসি ব্যাংক।
মঙ্গলবার গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান চেক হস্তান্তর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
