বন্যার্তদের মাঝে লাফার্জ সুরমার ত্রাণ বিতরণ
সিলেটের ছাতকে বন্যা দুর্গতদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।
প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ছাতকে প্ল্যান্টের কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ২৩০টি দুর্গত পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশেক সুজা মামুন, লাফার্জ সুরমার ভারপ্রাপ্ত প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং, স্টেকহোল্ডার রিলেশন ম্যানেজার শেখ মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।
কোম্পানির পক্ষ থেকে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১০ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ এবং ১ কেজি তেল প্রদান করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
