২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসির নতুন চেয়ারম্যান মাহমুদুল হাসান

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস (মেম্বার ডিরেক্টিং স্টাফ) মো. মাহমুদুল হাসানকে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 02:52 PM

Updated : 20 Aug 2022, 01:23 PM

১৯৮৪ সালের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অতিরিক্ত সচিব মাহমুদুলকে সংস্থাটির চেয়ারম্যান নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনি বিজেএমসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হুমায়ুন খালেদের স্থলাভিষিক্ত হলেন।তিনি ২০১২ সালের ২৫ জুলাই থেকে গত ২৯ জুলাই পর্যন্ত চুক্তিতে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর করপোরেশনের পরিচালক (উৎপাদন ও পাট) এ কে নাজমুজ্জামান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জাতীয়করণকৃত পাটকলগুলোর নিয়ন্ত্রণ, পরিদর্শন ও সমন্বয়ের জন্য প্রতিষ্ঠিত বিজেএমসির অধীনে তিনটি নন-জুট প্রতিষ্ঠানসহ ২৬টি মিল রয়েছে, যেখানে প্রায় ৭০ হাজার শ্রমিক এবং সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।