২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটনে চলতি বছর ইন্টার্ন করেছে ৩২০ জন

চলতি বছর ৩২০ জন শিক্ষার্থীকে ডিপ্লোমা প্রকৌশলী কোর্সে ইন্টার্নশিপের সুযোগ দিয়েছে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুতকারী দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2016, 12:54 AM

Updated : 20 Aug 2022, 01:24 PM

ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্টের আওতায় এই সুযোগ দেওয়া হয়েছে বলে সার্ভিস ম্যানেজমেন্টের মানবসম্পদ বিভাগের প্রধান এস এম নাসিরউদ্দিন জানিয়েছেন।

তিনি বলেন, ২০০০ সালে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম যাত্রা শুরু করে। তখন থেকেই ওয়ালটনের এই প্রচেষ্টা অব্যাহত ছিল।

বিভিন্ন কারণে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের পর শিক্ষাজীবন থেকে ঝরে পড়া বেকার ও কারিগরি শিক্ষায় অদক্ষদেরকে ডিপ্লোমা প্রকৌশলী কোর্সের অধীনে ছয় মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।

নাসির উদ্দিন বলেন, “সাধারণত সার্ভিস সেন্টারে দক্ষ ও অভিজ্ঞ লোকবল নিয়োগ হলে এক্ষেত্রে ওয়ালটন ব্যাতিক্রম। অনভিজ্ঞ ও অদক্ষদের সঠিক প্রশিক্ষণ প্রদান করে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

“এদের বেশিরভাগকেই আবার ওয়ালটন সার্ভিস সেন্টারে নিয়োগ দেওয়া হয়। বাকিরা দেশ-বিদেশের বিভিন্ন ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে নিয়োগ পাচ্ছেন।”

প্রশিক্ষণার্থীদের আধুনিক যন্ত্রপাতি, মেশিনারিজ ও আইটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় উল্লেখ করে ওয়ালটনের এই কর্মকর্তা বলেন, “গতবছর চার শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩০০ জনই ওয়ালটনে চাকরির সুযোগ পেয়েছেন।”