‘ব্রেভার-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ক্লিক অ্যান্ড উইন’ পুরস্কার
২০১৬ সালে আইসিসি টি-২০ বিশ্বকাপ ঘিরে আয়োজিত ‘ব্রেভার-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ক্লিক অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় বিজয়ী ছয়জনের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার তুলে দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড এডিটোরিয়াল পলিসি গাজী নাসিরউদ্দিন আহমেদ খোকন ও প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব ডিজিটাল মিডিয়া মো. আজিম হোসাইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ নির্বাহী (সেলস) নাফিসা শারমিন বলেন, “তিন সপ্তাহ জুড়ে চলা টি-২০ বিশ্বকাপের সময় প্রতিদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাইটে দুটি করে কুইজ থাকত।
“প্রায় দেড় লক্ষাধিক পাঠক এই কনটেস্টে অংশগ্রহণ করেন। এর মধ্যে বিজয়ী হন ২৯ হাজার ৯৯৪ জন।”
তিনি জানান, বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদানের জন্য লটারির মাধ্যমে ১৫ জনকে মনোনীত করা হয়।
“এদের মধ্যে ছয়জনকে আজকে পুরস্কার দেওয়া হয়েছে। রোববার বাকিদেরও দেওয়া হবে।”
প্রাণ-আরএফএল গ্রুপের ডিজিটাল মিডিয়ার প্রধান মো. আজিম হোসাইন বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এই প্রথম। আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম, প্রাপ্তি তার চেয়ে অনেক বেশি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই আয়োজনে সহযোগিতার জন্য প্রাণ কে ধন্যবাদ জানিয়ে গাজী নাসিরউদ্দিন আহমেদ বলেন, “আমরা আশা করব, ভবিষ্যতে এ রকম আরও বড় বড় কনটেস্ট আয়োজন হবে।”
