স্ট্যান্ডার্ড চার্টার্ড কৃষি পুরস্কার বিতরণ
দেশের কৃষি খাতে উল্লেখযোগ্য অবদানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ।
এটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত তৃতীয় এগ্রো অ্যাওয়ার্ড ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি রাজধানীর একটি হোটেলে মোট সাতটি ক্যাটেগরিতে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড এগ্রো অ্যাওয়ার্ড ২০১৬’ দেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার, হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরিফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাতটি ক্যাটেগরিতে পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো- ইস্পাহানী এগ্রো লিমিটেড, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ, কৃষি সম্প্রসারণ বিভাগ অধিদপ্তর (ডিএই), বেঙ্গল ব্রেইডেড রাগস লিমিটেড, রিফাত এন্টারপ্রাইজ, আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আবদুস সাত্তার সানা, মো. বাবুল হোসেন, হোসনে আরা বেগম, মোসাম্মৎ কুলসুম বেগম, গ্রুপ ফর ভেজিটেবল কালটিভেশন থ্রো রেইনওয়াটার হারভেস্টিং, গ্রুপ ফর মেকিং দ্য ভিলেজ গ্রিন।
