২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীদের সন্তানদের আইএফআইসি ব্যাংকের পুরস্কার

এসএসসি ও সমমানের পরীক্ষার কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের পুরস্কৃত করেছে বেসরকারি ব্যাংকটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2016, 04:48 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংক টাওয়ারে এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ আলম সারওয়ার কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য নগদ অর্থ ও সনদ তুলে দেন।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধতন কর্মকর্তারা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।