২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম রেলস্টেশনে রবি’র তথ্য ও সেবা কেন্দ্র

চট্রগ্রাম রেলস্টেশনে একটি তথ্য ও সেবা কেন্দ্র চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 06:39 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

অপারেটরটি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি চালু হওয়া এ তথ্যকেন্দ্রে রবি’র পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের সেবা সম্পর্কিত তথ্যা পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র ইস্টার্ন ক্লাস্টারের ক্লাস্টার ডিরেক্টর নাজির আহমেদ, চট্টগ্রাম মেট্রোর রিজিওনাল ম্যানেজার আশরাফ কবির।

তথ্যকেন্দ্রটি থেকে রবি’র গ্রাহকরা ইজি লোড, স্ক্র্যাচ কার্ড, ডাটা প্যাক ও ভয়েস বান্ডেল, সিম কার্ড কেনা, ভাস (ভিএএস) অ্যাক্টিভেশন ও ডিঅ্যাক্টিভেশন, নতুন ক্যাম্পেইনের প্রচারসহ অপারেটরটির নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন।

এ কেন্দ্র নতুন গ্রাহক তৈরিতেও সহায়ক হবে বলে প্রত্যাশা রবি’র।