২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে ‘সোশালি ডিভোটেড’ ব্র্যান্ডের শীর্ষে রবি

বিশ্বসেরা ‘সোশালি ডিভোটেড’ ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 01:01 AM

Updated : 20 Aug 2022, 01:08 PM

অনলাইন বিশ্লেষণ প্রকাশক ‘সোশালবেকারস’ চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০১৬) জন্য রবি-কে এই স্বীকৃতি  দিয়েছে বলে রোববার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এর আগেও রবি গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০১৫) একই স্বীকৃতি লাভ করেছিল।

মোবাইল টেলিযোগাযোগ শিল্পে রবি যে ডিজিটালাইজেশনের দিক থেকে এগিয়ে রয়েছে- এ ধরনের বৈশ্বিক স্বীকৃতি তারই প্রতিফলন মনে করে অপারেটরটি।

তিনটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সোশালি ডিভোটেড ব্র্যান্ডের র‌্যাঙ্কিং হয়ে থাকে, যেমন- সামাজিক যোগাযোগ প্লাটফর্মে কোম্পানির ফ্যান/ফলোয়ারের সংখ্যা, গ্রাহকের পোস্টের বিপরীতে কোম্পানির রেসপন্সের হার ও সময়; এখানে সময় বলতে রেসপন্স করার গড় সময়কে বোঝানো হয়।

‘সোশালি ডিভোটেড’ ব্র্যান্ড হিসাবে স্বীকৃতি পেতে হলে যে কোনো ব্র্যান্ডকে ফেইসবুক অথবা টুইটারে কমপক্ষে ৬৫ শতাংশ গ্রাহকের প্রশ্নে সাড়া দিতে হয়।      

রবি তার অফিসিয়াল ফেসবুক পেজ “রবিফ্যানজ”-এ  ৬০ লাখের বেশি ফেইসবুক ফ্যানস ও গ্রাহকদের কমেন্ট বা পোস্টের সাড়া দিতে গড়ে ১৫ মিনিট সময় এবং শতকরা ৯৯.৫৯ শতাংশ রেসপন্স রেট নিয়ে এই স্থান অর্জন করেছে।

কোম্পানির প্রশিক্ষিত কর্মীরা সপ্তাহে সাতদিনই ২৪ ঘণ্টা সঠিকভাবে সাড়া দেয় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রাহক এবং ফ্যানদের সাথে সব সময় যোগাযোগ বজায় রাখে।

রবি বছরজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে তার ফ্যানদের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখছে। বিভিন্ন ডিজিটাল কর্মসূচিতে গ্রাহকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ রবিকে অনুপ্রাণিত করেছে।

রবি-ই প্রথমবারের মতো বাংলাদেশের ক্রিটেকপ্রেমীদের জন্য ভার্চুয়াল রিয়ালিটি গেমস নিয়ে এসেছে। 

ভ্যালেন্টাইন ডে’তে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “প্যারিসে ভার্চুয়ালসাইক্লিং ট্রিপ” নিয়ে চমৎকার উপস্থাপনাতেও নজর কাড়ে রবি।

অনলাইন ‘রেসপন্স রেটের’ নিয়মিত বেঞ্চমার্কিং ও কাটিং-এজ প্রযুক্তি গ্রহণ, টুলস ও টেকনিক রবিকে গ্লোবাল চার্টের শীর্ষ অবস্থানে নিয়েছে।