ইবিএল-আজিম গ্রুপ পে-রোল ব্যাংকিং চুক্তি
বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) থেকে বেতনের টাকা তুলতে পারবেন আজিম গ্রুপের কর্মীরা।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এনিয়ে চুক্তি হয়েছে বলে ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ইবিলের ডাইরেক্টর বিজনেস বিভাগ প্রধান এম খোরশেদ আনোয়ার ও আজিম গ্রুপের উপ-ব্যাবস্থাপনা পরিচালক নওসা আহমেদ একটি পে-রোল ব্যাংকিং চুক্তি করেছেন।
উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
