প্রাণ চাটনি কিনে স্মার্টফোন পেলেন ৯৪ জন
প্রাণ চাটনি স্মার্টফোন ক্যাম্পেইনের শেষ ধাপে ২১ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদেরকে স্যামসাং গ্যালাক্সি জে-৫ স্মার্টফোন তুলে দেওয়া হয়।
এ নিয়ে চার ধাপে মোট ৯৪ জন স্মার্টফোন জিতেছেন বলে প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।
‘প্রাণ চাটনি খাও সারাদিন, স্মার্টফোন জেতো প্রতিদিন’ শ্লোগানে গত ২২ ডিসেম্বর এ ক্যাম্পেইন শুরু হয়েছিল।
চাটনির প্যাকেটে লেখা কোডটি এসএমএস করে নির্দিষ্ট নম্বরে পাঠাতে হয়েছিল ভোক্তাদের। একদিনে সর্বোচ্চ এসএমএস দাতা স্মার্টফোন বিজয়ী হয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাণ এগ্রো লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সিফাত আহমেদ উপস্থিত ছিলেন।
