স্যামসাং স্মার্ট কনভার্টিবল রেফ্রিজারেটর
সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের বাজারে ‘স্মার্ট কনভার্টিবল রেফ্রিজারেটর’ নিয়ে এসেছে স্যামসাং ইলেকট্রনিক্স।
এতে বলা হয়, ফ্রিজের টুইন কুলিং প্লাস প্রযুক্তি ৭০ শতাংশ পর্যন্ত আদ্রতা ধরে রাখার মাধ্যমে খাবারকে রাখে সতেজ।
এছাড়াও স্যামসাং টুইন কুলিং সিস্টেম রেফ্রিজারেটরগুলোতে রয়েছে দুটি শক্তিশালী ইভাপোরেটর ও ফ্যান, যা স্বাধীনভাবে কাজ করে এবং এর মাধ্যমে ব্যবহারকারী পছন্দমতো ফ্রিজ ও ফ্রিজার নিয়ন্ত্রণ করতে পারবেন।
স্যামসাং বাংলাদেশ ব্রাঞ্চের হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স ফিরোজ মোহাম্মদ বলেন, এই নতুন রেফ্রিজারেটরগুলো পাওয়া যাবে ৭০ হাজার ৯০০ টাকা থেকে ৯৪ হাজার ৯০০ টাকার মধ্যে।
স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ফেইসবুক পাতায়ও বিস্তারিত তথ্য রয়েছে।
