২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমিরেটস্ সেরা এয়ারলাইন নির্বাচিত

বাংলাদেশের নিয়মিত ভ্রমণকারীদের ভোটে এমিরেটস্ এয়ারলাইন ২০১৫ সালের সেরা এয়ারলাইন নির্বাচিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 09:50 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

সম্প্রতি কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেরা এয়ারলাইন্স নির্বাচিত হওয়া ছাড়াও ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা, বিজনেস ক্লাস, দূরপাল্লার এয়ারলাইন এবং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ক্যাটাগরিতেও শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেছে তারা।

এমিরেটস্ এ নিয়ে টানা সাতবার সেরা ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা পুরস্কার লাভ করল।

রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এয়ারলাইন অব দি ইয়ার-২০১৫ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়কমন্ত্রী রাশেদ খান মেননের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশে এমিরেটসের সেলস্ ম্যানেজার ইসমাইল ভূঁঞা।

বাংলাদেশের শীর্ষস্থানীয় ভ্রমণবিষয়ক ইংরেজি পাক্ষিক দি বাংলাদেশ মনিটর এয়ারলাইন অব দি ইয়ার পুরস্কারের প্রবর্তক। এ বছর ১৪ হাজারেরও বেশি নিয়মিত ভ্রমণকারী মতামত জরিপে অংশগ্রহণ করেন।

ভ্রমণ ব্যবসা, সংবাদ মাধ্যম, ব্যবসায়ী সম্প্রদায়, আতিথেয়তা ও শিল্প ক্ষেত্রে প্রতিনিধিত্বকারী আটজন ব্যক্তিত্বের গঠিত জুরি কমিটি ভ্রমণকারীদের মতামত বিশ্লেষণ করে বিজয়ী নির্বাচন করেন।

এমিরেটস্ বর্তমানে ঢাকায় ২১টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ দিচ্ছে।