২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদনহীন পণ্য বিক্রি, ‘প্রিন্স বাজারকে’ জরিমানা

অননুমোদিত পণ্য বিক্রি করায় রাজধানীর শ্যামলীতে সুপার শপ ‘প্রিন্স বাজার লিমিটেডকে’ ৯০ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 09:45 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা ও বিএসটিআইয়ের উদ্যোগে ভেজালবিরোধী অভিযানে পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী হাকিম টিনা পাল।

এপিবিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অননুমোদিত প্রসাধনী, টয়লেট্রিজ, বেভারেজ পণ্য বিক্রির

অপরাধে শ্যামলীর রিং রোডের ‘প্রিন্স বাজার লিমিটেডের’ ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই মাস ধরে এপিবিএন-৫ এর অপারেশনাল দল প্রিন্স বাজার লিমিটেডের কার্যক্রম  পর্যবেক্ষণের পর এই অভিযান চালায়।