২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিরো মটোকর্প ও স্পিডব্রেনের মোটর সাইকেল র‌্যালি

মোটরসাইকেল নির্মাতা হিরো মটোকর্প লিমিটেড (এইচএমসিএল) জার্মান মোটরসাইকেল রেসিং প্রতিষ্ঠান স্পিডব্রেন জিএমবিএইচ’র সঙ্গে যৌথ মোটর সাইকেল র‌্যালি রেসিংয়ের জগতে প্রবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 08:46 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

হিরোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘হিরো মটো স্পোর্টস টিম র‌্যালি’ নামে নতুন এই দল মরক্কোতে এই মাসেই মারজুকা র‌্যালির ডাকার সিরিজ রেস নামে একটি প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে তাদের যাত্রা শুরু করল।

এই দলটি স্পিড ব্রেন ৪৫০ র‌্যালি বাইকের সব চাইতে অত্যাধুনিক মটর সাইকেলটি ব্যবহার করছে।

গত ২১ মে থেকে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপি মারজুকা র‌্যালি, যা চলবে ২৭ শে মে পর্যন্ত। হিরো মটোস্পোর্টস টিম র‌্যালি আরও অন্যান্য আন্তর্জাতিক র‌্যালি প্রতিযোগিতায় অংশ নিয়ে সর্বশেষ ২০১৭ সালের ডাকার র‌্যালিতে অংশ নেবে।

ভারতের অফ রোড মটররেসার তারকা সিএস সন্তোষ এবং পর্তুগালের ইয়াওকিম রড্রিগেজ নামে দুজন মোটর রেসার নতুন দলটিতে রাইডার হিসেবে থাকছেন।