২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জে-সিরিজ হ্যান্ডসেটে স্যামসাং-রবি’র বান্ডেল অফার

মোবাইল ফোন অপারেটর রবি ও স্যামসাং জে-সিরিজের তিনটি হ্যান্ডসেটে এক্সক্লুসিভ বান্ডেল অফার নিয়ে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 06:08 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বুধবার স্যামসাং মোবাইলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অফারে রবি গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে১ নেক্সট, জে১ এইস এবং জে২ হ্যান্ডসেটে উপভোগ করতে পারবেন যথাক্রমে চার হাজার; সাড়ে পাঁচ হাজার এবং সাত হাজার টাকার রবি বান্ডেল অফার।

নতুন এবং পুরনো রবি গ্রাহকরা জে১ নেক্সট হ্যান্ডসেট কিনে ৬০০ মিনিট অন নেট, ৩০০ মিনিট অফ নেট এবং ৪ জিবি ইন্টারনেট ডাটা ফ্রি পাবেন।

নতুন জে১ এইস হ্যান্ডসেট কেনায় গ্রাহকরা পাবেন ৮০০ মিনিট অন নেট, ৪০০ মিনিট অফ নেট এবং ফ্রি ৫ জিবি ইন্টারনেট ডাটা।

আর গ্যালাক্সি জে২ হ্যান্ডসেট কিনে পাওয়া যাবে এক হাজার মিনিট অন নেট, ৫০০ মিনিট অফ নেট এবং ফ্রি ৬ জিবি ইন্টারনেট ডাটা।

গ্রাহকরা তিন মাসে সমান হারে এই বান্ডেল অফার পাবেন।

স্যামসাং গ্যালাক্সি জে১ নেক্সট, জে১ এইস এবং জে২ হ্যান্ডসেটের দাম পড়বে যথাক্রমে ছয় হাজার ৯৯০ টাকা, আট হাজার ৯৯০ টাকা এবং ১১ হাজার ৪৯০ টাকা।