ভ্যালেন্টাইন অফারের বিজয়ীদের পুরস্কার দিল সিম্ফনি
মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি তাদের ভ্যালেন্টাইন দিবসের ‘যুগোল বন্দি’ অফারের আওতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিম্ফোনি জানায়, লটারির মাধ্যমে নির্বাচিত তিন জন বিজয়ীকে নেপালে যাওয়ার টিকিট দেওয়া হয়।
এছাড়া পাঁচ তারকা হোটেলে ডিনার করার জন্য কুপন দেওয়া হয় কয়েকজনকে।
সিম্ফনির ন্যাশনাল সেলস ম্যানেজার এমএ হানিফ, সিনিয়র ম্যানেজার জাহিদুল ইসলামসহ অন্যান্যরা পুরস্কার বিতরণ পর্বে উপস্থিত ছিলেন।
