দারাজ ডটকমে ‘এপেক্স উইক’
অনলাইন কেনাকাটার প্লাটফর্ম দারাজ ডটকম থেকে এপেক্স পণ্য কেনায় ক্রেতারা ৮৮ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন, যা চলবে সপ্তাহব্যাপী।
সোমবার দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ থেকে ২৩ মে দারাজে এপেক্সের জুতো কেনায় এই ছাড় মিলবে।
প্রথমবারের মতো দারাজ ও এপেক্স এই সপ্তাহের আয়োজন করল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছেলেদের জুতোয় সর্বোচ্চ ৮১ শতাংশ, মেয়েদের জুতোয় সর্বোচ্চ ৮৮ শতাংশ ছাড় পাওয়া যাবে।
এছাড়া শিশুদের জুতো কেনায় সর্বোচ্চ ৮৬ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা।
বেল্ট ও সানগ্লাসেও থাকবে ৬১ শতাংশ পর্যন্ত ছাড়।
ক্রেতারা কেনাকাটা করতে পারবেন এই লিংক থেকে- https://www.daraz.com.bd/apex-week/
