২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপনগাঁওয়ে কাফকোর শিশুপার্ক

মানিকগঞ্জের সিংগাইরে নির্মিত হয়েছে শিশুপার্ক ও ফুটবল মাঠ তৈরি করেছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 08:13 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

জাইল্লা গ্রামের মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আপনগাঁওয়ে ২০ লাখ টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হয় বলে কাফকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

দোলনা, স্লিপার, সি-স, ও টায়ার রাইডের মতো বিনোদন উপকরণ রয়েছে পার্কটিতে।

যুক্তরাষ্ট্রের নাগরিক ব্রাদার রোনাল্ড দ্রাহোজালসি ৫০ বছরের বেশি সময় আগে আপনগাঁও নামের এই আসক্তি পুনর্বাসনকেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিলেন।

সেখানে ৪ থেকে ৩৬ বিভিন্ন বয়সের ১৮০ জন মাদকাসক্তের পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে।

কাফকোর পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, “আপনগাঁওয়ে মাদকাসক্ত ছেলেদের পাশাপাশি মেয়েদেরও চিকিৎসার ব্যবস্থা আছে। সামাজিক দায়বদ্ধতা খাত থেকে আপনগাঁওয়ে একটি চিল্ড্রেন পার্ক ও একটি ফুটবল মাঠ নির্মাণ করা হয়েছে।