শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৫ বছর পূর্তি
প্রতিষ্ঠার পনের বছর পূর্তি পালন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০০১ সালের ১০ মে থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ৯৩টি শাখা, ১টি অফশোর ব্যাংকিং ইউনিট এবং উল্লেখযোগ্য সংখ্যক এটিএম বুথ স্থাপন করেছে।
তিনি জানান, ৩০ এপ্রিল পর্যন্ত এ ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১১,২২৯ কোটি টাকা এবং মোট বিনিয়োগের পরিমাণ ১০,৪২৯ কোটি টাকা।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পরিচালক জনাব মো. সানাউল্লাহ সাহিদ, বিকল্প পরিচালক নাজমুল ইসলাম নুরু, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন এবং প্রধান কার্যালয়ের নির্বাহী ও সর্বস্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
