২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমই ফাউন্ডেশনের সঙ্গে ইবিএলের চুক্তি

জুতা ও চামড়াজাত পণ্য প্রস্তুতকারীদের অর্থায়নে এসএমই ফাউন্ডেশনের চুক্তি করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 06:38 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তির আওতায় এসএমই ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে জুতা ও চামড়াজাত পণ্য প্রস্তুতকারীদের অর্থায়নের লক্ষ্যে ইবিএলকে পাঁচ কোটি টাকা দেবে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইবিএল এসএমই বিভাগ প্রধান মো. খোরশেদ আলম এবং এসএমই ফাউন্ডেশনের উপমহা ব্যবস্থাপক নাজিম এইচ সাত্তারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদন শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে গৃহীত কর্মসূচি ‘ইবিএল উদ্যোগ’ ব্যানারে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মাঝে এই ঋণ বিতরণ করা হবে।

এসএমই উদ্যোক্তারা ছয় মাস থেকে তিন বছর মেয়াদ পর্যন্ত এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।