আইএফআইসি সাহিত্য পুরস্কারের বই জমার সময় বেড়েছে
আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৫-এর জন্য বই জমা দেওয়ার সময় আগামী ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার আইএফআইসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ-সাহিত্য, কবিতা, ভ্রমণকাহিনী ও আত্মজীবনী এই ছয়টি শাখার মধ্যে এক বা একাধিক শাখায় আগ্রহী লেখক, প্রকাশক ও পাঠকরা বই জমা দিতে পারবেন।
বই আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় রাজউক এভিনিউর বিডিবিএল ভবনে (১০ম তলা) অথবা আইএফআইসি ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়া যাবে।
বই জমা দেওয়ার সময় লেখকের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ও যোগাযোগের মোবাইল নম্বর এবং জমাদানকারীর ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে বলেও জানায় ব্যাংকটি।
