২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউবিতে জ্বালানি কাউন্সিলের গোলটেবিল

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভবিষ্যৎ গবেষণার সঙ্গে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থীদের পরিচিত করিয়ে দিতে গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই গোলটেবিলে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।

আইইউবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ এনার্জি রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান এবং পাওয়ার ডিভিশনের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউস।

আইইউবির উপাচার্য এম ওমর রহমানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন আইইউবির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টের চেয়ারম্যান এ মতিন চৌধুরী।

আলোচনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি খাত ও প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অংশ নেন।