আশকোনায় ‘ডেইলি শপিং’র নতুন আউটলেট
নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য সরবরাহ করতে রাজধানীর দক্ষিণখানের আশকোনায় আউটলেট চালু করেছে প্রাণ আরএফএল গ্রুপের রিটেইল চেইনশপ ডেইলি শপিং।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশকোনার হাজি ক্যাম্প রোডে নতুন এ আউটলেটটি উদ্বোধন করেন প্রাণ-আরএফএল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড মার্কেটিং এর প্রধান খান সালেহ্ মাহমুদ।
চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ ও প্ল্যাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য পাওয়া যাবে আশকোনার বিক্রয় কেন্দ্রটিতে।
ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, “ডেইলি শপিংয়ে ক্রেতারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও মেম্বারশিপের সুযোগ। এছাড়া ডেইলি শপিং এ রয়েছে নগদ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার।”
তিনি জানান, দেশের সব জায়গায় ক্রেতাদেরকে মডার্ন ট্রেডের সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডেইলি শপিং। শিগগিরই মিরপুর-৭ ও পিলখানা বিজিবি গেট -১ এ ডেইলি শপিংয়ের আরো দুটি বিপণী কেন্দ্র চালু করা হবে।
উদ্বোধনীতে সাইট অ্যাকুইজিশন ম্যানেজার জহিরুল ইসলাম, অপারেশন ম্যানেজার সাইদুর রহমান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
রাজধানীর মধ্যবাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, ও মধুবাগে ডেইলি শপিংয়ের ৩০টি আউটলেট চালু রয়েছে।
