নতুন ই-কমার্স প্লাটফর্ম ‘অফার বাজার’
আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে নতুন ই-কমার্স প্লাটফরম ‘অফার বাজার’।
শনিবার বেসিস মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বেসিস সভাপতি শামীম আহসান বিদেশি ই-কমার্স কোম্পানির সমালোচনা করে বলেন, “বাংলাদেশে বিদেশি কোম্পানিগুলো বড় বড় বিনিয়োগ নিয়ে এসে, নিজেদের টাকা দিয়ে লোভনীয় অফার দিয়ে গ্রাহক ভোগান্তির সৃষ্টি করছে।
“দেখা গেছে এসব অফারে পণ্য কিনলেও পরে আর সেসব পণ্য পাওয়া যায় না। পণ্যের কোয়ালিটি ঠিক থাকে না, এমনকি প্রতারণারও শিকার হতে হয়। আবার দেখা যায় কিছুদিন পর তারা ব্যবসা গুটিয়ে চলেও যায়।”
তিনি বলেন, “এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কেউ ভোগান্তির শিকার হলে তা প্রতিকারের ব্যবস্থা রয়েছে। আগামী দিনে এসব দেশীয় কোম্পানিগুলোই দেশের সম্ভাবনাময় ই-কমার্স খাতকে এগিয়ে নিয়ে যাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রামের কো-অর্ডিনেটর মুনির হাসান, অফার বাজারের সহ-প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান, তৌশিকুর রহমান ও সাজেদুল ইসলাম শুভ্র।
www.offerbazar.com.bd ভিজিট করে যে কেউ খুঁজে নিতে পারবেন প্রয়োজনীয় পণ্যটি।
