২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রীন ডেল্টা ক্যাপিটালের সঙ্গে প্রাণের ঋণচুক্তি

মূলধন যন্ত্রপাতি ক্রয় বাবদ একশ’ কোটি টাকার ঋণ পেতে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ ফুডস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 06:06 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

গত বুধবার দুই প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে এই চুক্তি সাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের কর্পোরেট ফাইনান্স বিভাগের পরিচালক  উজমা চৌধুরী ও গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির অধীনে প্রাণ ফুডস লিমিটেডের জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠনের ব্যবস্থা করবে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। দেশে এই প্রথমবারের মতো সুকুক বন্ড (ইসলামি বন্ড) ইস্যু করার মাধ্যমে এই অর্থ সরবরাহ করা হবে। এই ফান্ডের মাধ্যমে প্রাণ ফুডস লিমিটেডের প্লান্টের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য মূলধনী যন্ত্রপাতি ক্রয় করা হবে।