রবিতে ডেসকো’র বিল
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই লিমিটেডের (ডেসকো) পক্ষে ১ এপ্রিল থেকে বিদ্যুৎ বিল গ্রহণ করছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
মাসিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে সপ্তাহের যেকোনো দিনই মোবাইল ফোন-ভিত্তিক এই সেবাটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীজুড়ে ৮শ’র বেশি রবি ক্যাশ এজেন্টদের মাধ্যমে এই বিল দেওয়া যাবে।
মোবাইল ফোন না থাকলেও ‘রবিক্যাশ পয়েন্ট’ লোগো সম্বলিত অনুমোদিত এজেন্টদের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে বলে রবি জানিয়েছে।
এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ছয়টি অঞ্চলেই (চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট ও রংপুর) বিল পেমেন্ট সেবা চালু করে রবি।
এছাড়া চট্টগ্রামের ওয়াসার গ্রাহকরাও রবির মাধ্যমে মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন।
