২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটপ্রেমীদের জন্য ‘ক্রিকেট ৩৬০’ অ্যাপ নিয়ে এল রবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক হিসেবে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড সম্প্রতি ‘রবি ক্রিকেট ৩৬০’ নামে একটি মোবাইল অ্যাপ নিয়ে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 08:05 PM

Updated : 12 Apr 2022, 01:44 AM

উদ্ভাবনী এই মোবাইল অ্যাপটি রবি গ্রাহকদের আইসিসি ক্রিকেটভিত্তিক আকর্ষণীয় মোবাইল কন্টেন্ট সরবরাহ করবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অপারেটরটি।

৩৬০ অ্যাপটি লাখ লাখ ক্রিকেটপ্রেমীদের এই খেলার সঙ্গে সংযুক্ত রাখবে মন্তব্য করে এতে জানানো হয়, অ্যাপটি ইনস্টল করেই রবি গ্রাহকরা বিনামূল্যে ক্রিকেট ম্যাচের সময়সূচি, প্রতি বলের স্কোর আপডেট, প্লেয়ারদের প্রোফাইল, টুইটার ফিড এবং গ্যালারির ছবি পাবেন।

ভিডিও দেখতে প্রতিদিন ২ টাকা এবং প্রতি সপ্তাহে ৭ টাকা (ভ্যাট ছাড়া) এই দুটি আলাদা প্যাক থেকে গ্রাহকদের যেকোনো একটি বেছে নিতে হবে। এছাড়া অ্যাপ ব্যবহারে ডাটা চার্জও প্রযোজ্য হবে। 

সেবাটি কার্যকর করতে গ্রাহকদের গুগল প্লে স্টোর অথবা রবি জোন থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।

আর অ্যাপটি ডাউনলোডের জন্য রবির ইন্টারনেট ব্যবহার করে গ্রাহককে তার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে লগ অন করতে হবে।

বর্তমানে http://bit.ly/bongo_bd  থেকে অ্যাপটি ডাউলোড করা যাচ্ছে।

অ্যাপটির সাবস্ক্রিবশন প্রক্রিয়া অটো-রিনিওয়াল ভিত্তিতে হলেও এটি অকার্যকর করার জন্য আন-সাবস্ক্রিপশন বাটন থাকবে বলে জানায় রবি।