এবার এসি বিক্রি ৫০ শতাংশ বাড়বে, আশা ওয়ালটনের
চলতি বছর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিক্রি ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন।
মঙ্গলবার কোম্পানিটির এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের মার্চের তুলনায় চলতি বছরের মার্চে প্রায় ৪৫ শতাংশ এসি বেশি বিক্রি করেছে ওয়ালটন।
বিক্রির পরিমাণ বাড়ায় এ বছর ওয়ালটনে এসির মজুদও বাড়ানো হয়েছে।
এ বছর গরমের মৌসুম প্রলম্বিত হওয়ায় এসি বিক্রি বাড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায় সর্বাধুনিক প্রযুক্তিতে এসি তৈরি করছে ওয়ালটন। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের এসি।
