২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৩১তম সভা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 10:17 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

সোমবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ব্যাংকের বোর্ডরুমে পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদের সভাপতিত্বে হয়ে যাওয়া এই সভায় বেশকিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা পর্যালোচনা করা হয়।

ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, শামস উদ্দিন খান, খন্দকার সাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, এম. শামসুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া স্বতন্ত্র পরিচালক মোশাররফ হোসেন, বিকল্প পরিচালক মো. মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মনজেরুল ইসলাম, মো. শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন এবং আব্দুল আজিজ সভায় উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।