ব্র্যাক ব্যাংকের উত্তরা শাখার স্থান পরিবর্তন
সুপরিসর জায়গা নিয়ে নতুন একটি ভবনে স্থানান্তরিত হয়েছে ব্র্যাক ব্যাংকের রাজধানীর উত্তরা শাখা।
৭ নম্বর সেক্টরের কার্যালয়টি রাস্তার উল্টোপাশে ৬ নম্বর সেক্টরে স্থানান্তর করা হয় বলে বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ স্থানান্তরিত শাখাটি উদ্বোধন করেন।
মামদুদুর রশীদ বলেন, “বৃহত্তর ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় আরও বেশি মানুষের কাছে পৌঁছার জন্য এবং নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে। এ শাখা উদ্বোধনের ফলে এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক সেবা পাবেন।”
ব্যাংকের রেটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আবেদুর রহমান শিকদার, কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুবসহ ঊর্ধ্বতন কর্মকর্তার, ব্যবসায়ী ও অনেক গ্রাহক এসময় উপস্থিত ছিলেন।
নতুন শাখাটি উত্তরার ৬ নম্বর সেক্টরে মিকা কর্নারস্টোন (১ম ও ২য় তলা), হোল্ডিং-১৬ ও ১৭, সড়ক- ১২ এ।
