২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলইডি টিভির দাম কমিয়েছে ওয়ালটন

বিভিন্ন মডেলের এলইডি টিভির দাম কমিয়েছে ওয়ালটন। এসব টিভি বিক্রিও শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 11:17 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

ওয়ালটনের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার জানান, কারখানায় উচ্চমানের মেশিনারিজ সংযোজন ও উৎপাদন বাড়ায় দাম কমানো সম্ভব হয়েছে।

ওয়ালটন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিভিন্ন মডেলের এলইডি টিভির দাম আড়াইশ’ থেকে তিন হাজার টাকা পর্যন্ত কমেছে।

নতুন ঘোষণা অনুযায়ী, ১৯ ইঞ্চি এলইডি টিভি ১১ হাজার ৯০০ টাকায়, ২৪ ইঞ্চি এলইডি টিভি ১৪ হাজার ৯০০ টাকায় ও ২৮ ইঞ্চি এলইডি টিভি ১৯ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

৩২ ইঞ্চি এলইডি টিভির দুটি মডেলের দাম আগের চেয়ে এক হাজার টাকা কমে হয়েছে যথাক্রমে ২৩ হাজার ৯০০ ও ২৬ হাজার ৭০০ টাকা।

৪৩ ও ৪৯ ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে কমানো হয়েছে দুই হাজার থেকে তিন হাজার টাকা। টিভি দুটির দাম এখন যথাক্রমে ৫২ হাজার ৯০০ ও ৬৬ হাজার ৯০০ টাকা।

তিন হাজার টাকা কমে ৫৫ ইঞ্চির অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি মিলছে ৮১ হাজার ৯০০ টাকায়।

প্রকৌশলীরা জানান, নতুন ও আধুনিক প্রযুক্তিতে তৈরি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে রয়েছে ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট, এইচডিএমআই, ওয়াইপিবিআর, এভি এবং ইন্টারনেট ব্রাউজিং ও ডাউনলোড সুবিধা।

আছে ওয়াইফাই, ব্রডব্যান্ড কানেকশন এবং ইন্টারনেটে গেইম খেলার পাশাপাশি ভিডিও এবং ছবি দেখাসহ আরও অনেক সুবিধা।

মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল বলেন, “বাজারের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে উচ্চ প্রযুক্তির এলইডি টিভি সরবরাহ করাই কোম্পানির লক্ষ্য।”

ওয়ালটনের সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব মান নিয়ন্ত্রণে তৈরি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের এলইডি টিভি।

গুণগতমান নিশ্চিত ও গ্রাহকদের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে ওয়ালটন বাজারে এনেছে এইচডি, এইচডি রেডি ও এফএইচডি রেজ্যুলেশনের বিভিন্ন মডেলের এলইডি টিভি।