২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ‘ডেইলি শপিং’য়ের নতুন শাখা

উত্তরার ১০ নম্বর সেক্টরে নতুন বিক্রয় কেন্দ্র চালু করেছে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ডেইলি শপিং’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 09:51 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

সম্প্রতি উত্তরা ১০ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে নতুন এ আউটলেটটি উদ্বোধন করেন ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, এনিয়ে সারা দেশে তাদের ২৮টি বিক্রয় কেন্দ্র হল। চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেটট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ ও প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য পাওয়া যাবে উত্তরার আউটলেটে।

সাইফুল ইসলাম বলেন, ডেইলি শপিংয়ে ক্রেতারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও মেম্বারশিপের ব্যবস্থা। এছাড়া ডেইলি শপিং এ রয়েছে নগদ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার।

রাজধানীর মধ্যবাড্ডা, বনশ্রী, নিকুঞ্জ, মিরপুর, মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি, বাসাবো, খিলগাঁও, ও মধুবাগে ডেইলি শপিংয়ের আউটলেট চালু রয়েছে।