২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিএসআর পুরস্কার পেলেন সুফী মিজান ও রিয়াজ উদ্দিন

স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) পুরস্কার পেয়েছেন পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান ও ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিয়াজ উদ্দিন আল মামুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 12:15 AM

Updated : 20 Aug 2022, 12:11 PM

বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান।

অনুষ্ঠানে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবরার এ আনোয়ার বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সিএসআর অ্যাওয়ার্ড এমন সব প্রশংসনীয় কাজকে সম্মান জানাচ্ছে, যা বাংলাদেশ ও তার জনগণের মধ্যে একটি দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন এনেছে।”

তিনি বলেন, লাভজনক প্রতিষ্ঠানগুলোর সিএসআর কার্যক্রম বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার ও এনজিওগুলোর কার্যক্রমকে আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন বক্তব্য দেন।