নতুন ঠিকানায় ওয়ান ব্যাংকের আগ্রাবাদ শাখা
চট্টগ্রামে ওয়ান ব্যাংক আগ্রাবাদ শাখার ঠিকানা পরিবর্তন হয়েছে।
ব্যাংকটি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী ১৫ মার্চ আগ্রাবাদ ৬৪-৬৬/বা ঠিকানায় নতুন কার্যালয়ের উদ্বোধন করেন।
আধুনিক পরিসরে গ্রাহকদের আরও উন্নততর সেবা দিতে ব্যাংকের শাখা স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এ এস এম শহীদুল্লাহ খান, কাজি রুকনউদ্দিন আহমদ, শওকত জামান, সালাউদ্দিন আহমদ প্রমুখ।
